বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পিতামাতার কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনি প্রচার কাজ শুরু বিএনপি প্রার্থীর

পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার কাজ শুরু করলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড তুলসীডাঙ্গা পশ্চিম পাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব পিতা-মাতাভাই সহ পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পিতা এসএম আব্দুল লতিফ খান, মাতা বড়ো ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মেজো ভাই শহিদুল ইসলাম, অপর ভাই হাফিজুল ইসলামসহ পরিবারের প্রয়াত সদস্যদের উদ্দেশ্যে তিনি তাঁর দুই ভাই রজিবুল ইসলাম ও হালিমুল ইসলাম, স্বজন ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আখলাকুর রহমান শেলী, খালিদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আনারুল ইসলাম, যুবদল নেতা শফিউল আলম শফি, তাঁতিদল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশিকুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত