শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনেই মোটরসাইকেল চালিয়ে অন্যত্র যাচ্ছিলেন।

বুধবার (৩১ মে) সকালে কলারোয়া উপজেলার শাকদাহ ও কাজীরহাট বেলতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মৃত সালামত উল্লাহের ছেলে কাপড় ব্যবসায়ী তৈয়াব হোসেন (৫৮) ও কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের শাকাতুল্লার ছেলে বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মোল্লা (৪৫)।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে তৈয়াব হোসেন তার এক আত্মীয়ের জানাজা নামাজ পড়তে বাড়ি থেকে যশোরের বাগআচড়ায় যাওয়ার পথে কাজিরহাট বেলতলা এলাকায় পৌঁছুলে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে অপর দুর্ঘটনায় নিহত মাহমুদ কলির স্ত্রী তাহমিনা খাতুন জানান, তার স্বামীর আদি বাড়ি রাজশাহীতে। বিয়ের পর ১৩ বছর যাবত তিনি কলারোয়ার কলাটুপি শাকদাহ এলাকায় বসবাস করেন। সকাল সাড়ে সাতটার দিকে বাঁশ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মাহমুদ কলি। পথিমধ্যে কলারোয়া শাকদাহ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা ইকরাম হোসেনের পুত্র রাসেল আহত হন।

উভয় দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদেরকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কারো কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী