রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রচন্ড গরমে খামারে খামারে মুরগীর মৃত্যু, আতংকিত পোল্ট্রি খামারীরা

প্রচন্ড তাপদাহে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পোল্ট্রি খামারীরা পড়েছেন মহাবিপদে। প্রতিটি পোল্ট্রি খামারে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি মুরগী হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এর ফলে চলতি মৌসূমে কলারোয়ার পোল্ট্রি খামারীদের ব্যাপক লোকসানে পড়ার সম্ভাবনা রয়েছে।

কলারোয়া উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী জানান, ‘উপজেলায় প্রায় ১২শ’র মতো পোল্ট্রি ও লেয়ার মুরগীর খামার রয়েছে। এর মধ্যে দেশি জাতের মৃুরগীর সংখ্যা প্রায় ২ লক্ষ ১০ হাজার, বয়লার মুরগীর সংখ্যা প্রায় ২ লক্ষ ৫০ হাজার এবং লেয়ার মুরগীর সংখ্যা প্রায় ৫০ হাজারের মতো। বিগত কয়েক দিনের তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি বয়লার এবং লেয়ার মুরগী হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে।’

তিনি জানান, ‘০ থেকে ২১ দিনের পোল্ট্রি মৃুরগী হিট ষ্ট্রোকে আক্রান্ত হচ্ছে বেশি।’

উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা গ্রামের কুবরা পোল্ট্রি ফার্মের সত্বাধিকারী খাদিজাতুল কুবরা জানান, ‘গত কয়েকদিনের তীব্র গরমে ৫০০ সেডের ফার্মের খামারে ২২ থেকে ২৫ দিন বয়সী মুরগী গড়ে ৮ থেকে ১০টি প্রতিদিন মারা গেছে। এ থেকে প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ১৫’শ থেকে ১৮’শ টাকা।’

বালিয়াডাঙ্গা বাজারের পোল্ট্রি খাদ্য ও ঔষধ ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, সাধারণত যে সমস্ত খামারে মুরগীর বয়স ২০ থেকে ২৫ দিন সেই সমস্ত খামারের মুরগীগুলো আক্রান্ত হচ্ছে বেশী। হিট স্ট্রোক থেকে মুরগী রক্ষা করার জন্য প্রতিদিন সকালে বায়োভেট পাউডার পানির সাথে মিশিয়ে খাওয়ানো উচিত। এছাড়া দুপুরে হাইড্রোসল লিকুইড পানির সাথে মিশিয়ে মুরগীর গায়ে স্প্রে করতে হবে।’

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী জানান, ‘যে সমস্ত খামারীগণ বেশি বেশী স্টেরয়েড জাতীয় খাদ্য খাওয়ান সেই সমস্ত খামারের মুরগীগুলো হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি।’

তিনি আরো জানান, ‘খামারের মুরগীগুলো হিট স্ট্রোক থেকে রক্ষার জন্য গ্লুকোজ, স্যালাইন, নিরাপদ ঠান্ডা পানি বার বার খাওয়াতে হবে। ইলেকট্রিক ফ্যানের বাতাস দিতে হবে। খামারের চালের উপর চটের বস্তা দিয়ে ভিজিয়ে দিতে হবে।’

তিনি জানান, ‘সাধারণত আমাদের দেশের বয়লার মুরগীগুলো ২০ থেকে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে কিন্ত গত কয়েক দিন ধরে কলারোয়া এলাকায় ৩৮ ডিগ্রি সেলসিয়ািস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠা নামা করছে। প্রচন্ড তাপমাত্রার কারণে হিট স্ট্রোকে মুরগীর মারা যাওয়ার ঘটনা ঘটছে। এজন্য বিকল্প ব্যবস্থা নিতে খামারীদের পরামর্শ দেয়া হয়েছে।’

এদিকে, এরূপ পরিস্থিতিতে খামারীদের মাঝে হাহাকার শুরু হয়েছে। ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হবে বলে আশংকা করছেন তারা। এটি অব্যাহত থাকলে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে লোন নেয়া এবং খাদ্য ও পোল্ট্রি ঔষধের দোকান থেকে বাকী নেয়া খামারীরা দেনার দায়ে খামার বন্ধ করে দেয়ারও চিন্তা করছেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার