সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের মানবিকতায এক নারীকে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা

কলারোয়ায় স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের মানবিকতায় জঠিল রোগে আক্রান্ত এক নারীকে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলার জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত: ওয়াজেদ আলী মোড়লের কণ্যা মোছা: তহমেনা খাতুন(২৫) দীর্ঘ বছর যাবৎ হৃদরোগ, কিডনী সহ মহিলা ঘঠিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অস্বচ্ছলতায় অসহায় পরিবারের মেয়ে তহমেনা খাতুন সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারায় দীর্ঘদিন ধরে বাড়িতে শয্যাশায়ী থাকার বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবি সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন। রবিবার(১৬ জুলাই) বিকালে অসুস্থ তহমিনার বাড়িতে যেয়ে তার বিধবা মায়ের হাতে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও সংঘের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুনটু, সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজমল হোসেন বাবু, সমাজসেবক আজিজুল ইসলাম, লিয়াকত হোসেন, কাশিয়াডাঙ্গা জামে মসজিদের ইমাম আবু বক্কর গাজী সহ সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল