বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আ/ত্ম/হ/ত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ফেসবুক আইডিতে পোস্ট লিখে গলায় ফাঁস দিয়ে সাঈদ হোসেন টুটুল (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত্রে কলারোয়া পৌর সদরের ৯নং ওয়ার্ড মির্জাপুর পলাশ সিনেমা হল এলাকায় ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ‎টুটুল কলারোয়া উপজেলার ২নং কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মোঃ কামরুল ইসলাম সুমনের ছোট ছেলে।
টুটুল একজন ইজিবাইক মেরামতকারী (মেকানিক)।
টুটুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, “মা বাবা ভাইয়েরা কারোর দোষ নাই, মৃত্যুর জন্য আমি দায়ী, আমার জমানো টাকা দিয়ে কাফনের কাপড় কিনে মাটি দিও। সকলে ক্ষমা করে দিও।”

কলারোয়া থানা পুলিশ জানায়, ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। ২৮ জুলাই সকাল ৯ টার সময় দোকানে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে সাঈদ হোসেন টুটুল-কে ঝুলে থাকতে দেখা যায়।
পরিবার ও আশপাশের লোকজন খবর পেয়ে ছুটে এসে লাশ নামিয়ে কলারোয়া থানায় জানালে কলারোয়া থানার উপপরিদর্শক (এস আই) মিজানুর রহমান এসে সুরতহাল করে সত্যতা নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে কলারোয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব