মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত

কামরুল হাসান।। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ায় বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে স্মরণকালের সেরা এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মহান বিজয় দিবসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ বিশাল বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয় র‍্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিজয় র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল গণমানুষের দল। বিজয়ের এই মাসে কলারোয়ার বিএনপি শহিদ জিয়াসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, শহীদ জিয়ার এই দেশে স্বাধীনতা বিরোধী কোন অপশক্তিকে বাংলার মানুষ মেনে নেবে না। তিনি আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কলারোয়ার বিএনপি গণমানুষের দলে পরিনত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিপুল ভোটে বিজয়ী করে তালা-কলারোয়ার মানুষ তার প্রমাণ দেবে ইনশাআল্লাহ।
তিনি বিজয় র‍্যালিতে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হওয়ায় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। র‍্যালি পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হামিদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে থেকে একটি বিশাল বিজয় র‍্যালি কলারোয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে- বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে, স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম, লাল সবুজের পতাকায় জিয়ার ছবি দেখা যায়-স্লোগানে স্লোগানে কলারোয়ার রাজপথ মুখরিত করে তোলে বিএনপির নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত