মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএসএইচ সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলের শ্রেণী কক্ষে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকবৃন্দের উপস্থিতিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও ছাত্র অভিভাবক আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। বক্তব্যে তিনি এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মতামত প্রকাশ করেন। তিনি ছাত্র- ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে পরীক্ষার্থীদের পড়ার টেবিলে থাকার আহবান জানান।

সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ছাত্র অভিভাবক মাস্টার মোস্তফা জালাল, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবক আব্দুস সবুর, শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন কুমার বিশ্বাস, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা সুলতানা, সামিয়া আফ্রিন, মাস্টার বদরুজ্জামান বদরু, শুভংকর মজুমদার, মা অভিভাবক তানজিলা খাতুন, মোছা:আয়শা খাতুন, অভিভাবক জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম, হাসান আলীসহ অভিভাবকমন্ডলী, সূধি ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়