মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুপুরে বিয়ে, রাতে আত্মহত্যা নববধূর

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নে বিয়ের কয়েক ঘণ্টা পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নববধূ।

সোমবার (১৯ জুন) কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অনীল মুখার্জি এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (১৮ জুন) রাতে ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মহননকারী নববধূ রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ঊষা খাতুন (২০)। তার স্বামী হলেন কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন।

উপ-পরিদর্শক (এসআই) অনীল মুখার্জি জানান, রবিবার দুপুরে ঊষা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার নববিবাহিতা স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে নিজের বাড়িতে চলে যান। পরে একই দিন সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদির ঝগড়া হয়। এরপর নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রবিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ ঊষার স্বজনরা বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঊষার মতের বিরুদ্ধে বিয়ে হওয়ায় এমন কাজ করেছেন। উভয় পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন