মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৩ উদযাপিত

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৩ উদযাপিত হয়েছে। “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করে। পরিদর্শন শেষে উপজেলা চত্বরে স্বাস্থ্য সম্মত হাত ধোয়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় সভাপতিত্বে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও স্বাস্থ্যের সুরক্ষা করতে শিশু সহ সবাইকে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করতে হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল বেসরকারী উন্নয়ন সংস্থা এনজিও প্রতিনিধিদের স্বাস্থ্য কার্যক্রমে আরও জনবান্ধব হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর, প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত