শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বি*ষ দিয়ে প্রায় ২০০ বক্স মৌমাছি হ*ত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী।

জানা গেছে, দফার আম বাগানে এবছর ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেন ওই উদ্যোক্তা।

বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের মধু উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানান তিনি।

মৌচাষি ওসমান আলী বলেন, মৌমাছির এই বক্সগুলোতেই আমার জীবিকার পথ ছিলো। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব নষ্ট করে দিলো—আমি পথে বসে গেলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই ঘটনার মৌ চাষি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাঁর পাশে আছি, সকল মৌ চাষিদের নিয়ে আলোচনা করব যাতে করে এমন ধরনের ঘটনা আর না ঘটে।

সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির ঘটনা স্থলে গিয়ে বলেন, মৌমাছি পরিবেশ ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন ন্যক্কারজনক ঘটনা শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়, বরং পরিবেশের জন্যও হুমকি। আমরা কৃষি বিভাগ তার পাশে আছি।

মৌ চাষিরা এমন ক্ষতি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। প্রকৃত অপরাধীকে সঠিক বিচারের আওতায় না আনতে পারলে নতুন উদ্যোক্তা তৈরিতে বড় ধরনের হুমকি হতে পারে বলে মনে করেন তাঁরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ