শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হলো ৪৯ হাজার শিশুকে

দীপক শেঠ: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় ৪৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশ ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসাবে কলারোয়ার পৌরসদরসহ ১২টি ইউনিয়নের ২৮১টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হয়।

সকালে হাসপাতাল চত্বরের এক শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল’ মুখে তুলে দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার মো.মাহবুবর রহমান।

সেসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার মো.তরিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলামসহ অন্যরা।

উপজেলাব্যাপী ভিটামিন ‘এ ক্যাপসুল’ ক্যাম্পেইন পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই), স্বাস্থ্য সহকারী (এইচএ), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচএসসিপি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার পরিকল্পনা সহকারী (এফডব্লিউভি), স্যাকমো, অসংখ্য স্বেচ্ছাসেবক ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পরিচালনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার মো.মাহবুবর রহমান জানান, ‘৬ মাস থেকে ১ বছর বয়সী সাড়ে ৪ হাজার শিশু এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী সাড়ে ৪৪ হাজার শিশুকে নীল ও লাল রংয়ের ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হয়েছে।

তিনি উপজেলার বিভিন্ন ভিটামিন ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ