রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্যান শ্রমিকদের সাথে ধানের শীষের সমর্থনে মতবিনিময়

কলারোয়ায় ভ্যান শ্রমিকদের সাথে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল।

শনিবার সকালে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি এ মতবিনিময় সভায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল বলেন, কলারোয়ার গণমানুষের নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এঁর পক্ষ থেকে আমি আপনাদের সমর্থন ও দোয়া চাই। বিএনপি কৃষক-শ্রমিক খেটে খাওয়া মানুষের দল, মজলুমের দল।

তিনি বলেন, হাবিবুল ইসলাম হাবিবকে আপনাদের কাছ থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় দীর্ঘ ৭০ বছর সাজা দিয়েছিল। বিনা বিচারে দীর্ঘ বছর জেলে রেখেছিলো। অবশেষে আপনাদের দোয়া ও ভালবাসায় তিনি মৃত্যুর মুখ থেকে মুক্ত হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছেন। তাই নির্বাচনে বিজয়ী হয়ে আমৃত্যু তিনি আপনাদের সেবা করতে চান।

বিপুল সংখ্যক ভ্যান শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, হাবিবুল ইসলাম হাবিবের পুত্র খান মোহাম্মদ জায়সী, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়