শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা  

 কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলারোয়ার বিক্রমপুর, বয়ারডাঙ্গা-বড়ালি, রামকৃষ্ণপুর, নাথপুর, শ্রীরামপুর (বিবিআরএনএস) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আহসান কবীর টুটুল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দীক বাবর। মাসিক সমন্বয় সভায় নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, ইন-হাউস ট্রেনিং, ই-মেইল ব্যবহার, অনলাইন ট্রেনিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধানগণ। সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা