শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবদল নেতাকে জড়িয়ে

কলারোয়ায় মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করায় পাল্টা সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় জযনগর ইউনিয়নের ৩নং ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহকে জড়িয়ে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্লা সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার দুপুর ১২ টার দিকে কলারোয়া প্রেসক্লাবে উপজেলার জয়নগর ইউনিয়নের মফেজ মোল্যার ছেলে আল আমিনের বিরুদ্ধে যুবদল নেতা হাবিবুল্লাহ এ সংবাদ সম্মেলন করেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আল আমিন একজন দু:চরিত্র পরকিয়া প্রেমিক, লম্পট ও ছিনতাইকারী। ২০২৪ সালের ৫ আগষ্টে আগে তার চাচাতো ভাবির কানির দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। সে পরকিয়া প্রেম করার কারণে এবং শ^শুরের নিকট
থেকে হাওলাদ করা ১৩ লাখ টাকা দিবে না বলে তার বিবাহিত স্ত্রীকে তালাক দেন। সে কারণে তিন মাস জেল হাজত খেটে জামিনে আছে। উক্ত ওইসব বিষয়ে আমি প্রতিবাদ করায় গত ২৫ ফেব্রুয়ারী কলারোয়া প্রেসক্লাবে আমাকে জড়িয়ে আল আমিন সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে বলেছে যে, আমি গত ২৩ ফেব্রুয়ারী সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা ও মারামারি ঘটনা ঘটায়। আর আগে নাকি আমি সন্ত্রাসী লোকজন নিয়ে ১০ লক্ষ টাকার দাবী করে স্টাম্পে সহি স্বাক্ষর করিয়ে নিয়েছি। যাহা সম্পর্ণ মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশ থাকে যে, আলামিনের পেছনে কিছু সমাজে বিপদগামী দালালচক্র তাকে লেলিয়ে দিয়ে এই সমস্ত মিথ্যা যড়যন্ত্র করছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে আমি

যাতে মিথ্যা মামলা থেকে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করতে আইন শৃঙ্খলা বাহিনীসহ উর্দ্ধতন কর্মকতার সু-দৃষ্টি কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার