বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লাল্টুর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে রোববার (১০ মার্চ) বিকেলে কলারোয়া পৌর শহরে থানার সামনে ৩নং ওয়ার্ড গদখালি এলাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উদ্বোধনী বক্তব্যে আমিনুল ইসলাম লাল্টু বলেন, সুন্দর, স্বচ্ছ ও জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি উন্নত এবং স্মার্ট কলারোয়া উপজেলা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে ভুল বোঝানো যাবে না।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স. ম মোরশেদ আলী (ভিপি), কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, কলারোয়া শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, কলারোয়া পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম শফি, কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর শেখ ইমাদুল ইমাদ।

সোনাবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত