কলারোয়ায় শিক্ষার্থীদের নিয়ে মানব পাচার প্রতিরোধে সভা ও কুইজ প্রতিযোগিতা


দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক এক সভা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আয়োজনে সম্প্রতি স্কুলের হলরুমে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ. রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন কুমার সরকার, আ. সালাম, রফিকুল ইসলাম, তহুরা পারভিন, সামিয়া খাতুন, বদরুজ্জামান মারুফ, মেহেদী হাসান, শুভংকর মজুমদারসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, শরণার্থী সহায়তা ও অভিবাসীদের অধিকার রক্ষায় বিভিন্ন নির্দেশনামূলক কাজে সহায়তায় শিক্ষার্থীদেরকে সচেতন করা হয়।
সব শেষে ক্যুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


