বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় শাওন হোসেন(১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রলি চালকের হেলপার রাজু। শনিবার (২৫ মে) সকাল নয় টার দিকে কলারোয়া পৌরসভার পল্লী বিদ্যুৎ এর পাওয়ারহাউজের কাছে যশোর- সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

আহত হেলপার রাজু (২২) যশোরের শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের হবিবর রহমান হবির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯ টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে শাওন একটি নতুন ট্রলি নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে কলারোয়া পৌর সদরের পল্লী বিদ্যুৎ এর পাওয়ারহাউজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক (নং-যশোর-ট-১১-০৮০৯) ট্রলিটিকে ধাক্কা দিয়ে মহাসড়ক থেকে পাশের ডোবায় ফেলে দেয়। এসময় ট্রলি চালক ও ট্রলির হেলপার গুরুতর আহত হয়।

সাথে সাথে পথচারীদের সহাতায় তাদের দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ট্রলিচালক শাওন মারা যায়। আর ট্রলির হেলপার আহত রাজুকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রলি চালকের মৃতদেহ সাতক্ষীরা মেডিকেলে রয়েছে। এদিকে ঘটনার পর পরই পালিয়ে গেছে ট্রাক চালক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত