শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিক হাসান মাসুদ পলাশ স্মরণে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গুণী সাংবাদিক হাসান মাসুদ পলাশের মৃত্যুতে স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা নির্ভীক কলমযোদ্ধা হাসান মাসুদ পলাশের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এই দেশ, এই সমাজে একজন হাসান মাসুদ পলাশের মতো নিবেদিতপ্রাণ মানুষ সত্যিই বিরল – এমন অভিমত ব্যক্ত করে বক্তারা বলেন, তাঁর মতো আদর্শবান, ত্যাগী মানুষের অভাব এ জনপদের মানুষ চিরকালই বোধ করবেন। তাঁর রেখে যাওয়া আদর্শ পথ দেখাবে অন্যদের। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংবাদিক তারিকুল ইসলাম, রাজু রায়হান প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক হাসান মাসুদ পলাশ (৫৫) গত ৪ ফেব্রুয়ারি কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ