শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজু রায়হান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে আকছেদ আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ‍যুগিখালী ইউনিয়নের মীরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আকছেদ আলী ওই গ্রামের মৃত এসএম সরদারের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, ‘আকছেদ আলীর বাড়ি তালুন্দিয়া বাজারের পাশেই মীরডাঙ্গা গ্রামে। সোমবার সকালে বাড়ির পাশের ফসলি মাঠে ধান ক্ষেতে কাজ করতে যান তিনি। আইল ছাঁটার সময় একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। খবর পেয়ে স্বজনরা আশপাশের কয়েকজন কবিরাজ দেখালে কোন উন্নতি না হওয়ায় দুপুর সাড়ে ১১টার দিকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।’

কলারোয়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।’

উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় ৪ লাখ ৩ হাজার মানুষকে সাপে কামড়ে দেয় এবং তাদের মধ্যে ৭ হাজার ৫১১ জন মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যাদের ১০ দশমিক ৬ শতাংশ শারীরিক ও ১ দশমিক ৯ শতাংশ মানসিক অক্ষমতা দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ