সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শিক্ষক অহিদুজ্জামান টিপুর মাতা ও মির্জাপুর গ্রামের প্রয়াত অজিয়ার রহমান শেখের স্ত্রী আবেদা বেগম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে উপজেলার রায়টা গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ১ পুত্র, ৪ কন্যা, নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যু সংবাদ পেয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পৌর সদরের মির্জাপুর গ্রামে ছুটে যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর সভার সাবেক মেয়র বিএনপি নেতা গাজী আকতারুল ইসলাম, বিএনপি নেতা মো. রফিক, মোশাররফ হোসেন প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, মঙ্গলবার দুপুর ২টার সময় মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে আবেদা বেগম এর জানাজা অনুষ্ঠিত হয়।

বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপির সাংগঠনিক সম্পাদক সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন, মরহুমার একমাত্র পুত্র শিক্ষক অহিদুজ্জামান টিপুসহ বিপুল সংখ্যক মুসুল্লি।

জানাজা নামাজ পরিচালনা করেন মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব বাকসা মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন সিরাজী।
জানাজা শেষে মির্জাপুর শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

এদিকে, সাবেক ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল