শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা-২৪’র ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার( ২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলের শ্রেণী কক্ষে ওই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

বক্তব্যে তিনি পরীক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্ট না হয়ে আসন্ন এসএসসি পরীক্ষায় যাতে ফলাফল আরো সন্তোষজনক হয় সেজন্য ছাত্র-ছাত্রীদের সামনের কয়েকটি মাস মনোযোগী হয়ে পড়ার টেবিলে থাকার আবেদন জানান। তিনি আরো বলেন, পরীক্ষার ফলাফল আশানুরুপ করার জন্য শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলের কোচিং ক্লাশে উপস্থিতি ও সকল সময় স্ব- স্ব বিষয়ক শিক্ষকদের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার কথা বলে অভিভাবকদের সাথে মতবিনিময় করার ইচ্ছা প্রকাশ করেন।

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংশ্লিষ্ট বোর্ডের নির্দেশক্রমে ওই সকল ছাত্র-ছাত্রীরা পুন:রায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। তবে ওই পরীক্ষায় সকল বিষয়ে উর্ত্তীর্ণ হতে না পারলে আসন্ন এসএসসি পরীক্ষা-২৪’ এ অংশগ্রহনে ফর্ম ফিলাপ করার কোন সুযোগ থাকবে না বলে জানান।

ফলাফল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জহুরুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষিকা সামিয়া খাতুন, মাস্টার বদরুজ্জামান বদরুসহ পরীক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, এ বছর স্কুল থেকে এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় ৮২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৩৯ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য পরীক্ষার্থীরা পুন:রায় নির্বচানী পরীক্ষায় অংশগ্রহন করার জন্য প্রস্তুতি গ্রহন করছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা