বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্সের সমাপ্তি

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ২ দিন ব্যাপি ৫৩২ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কোর্সটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের তত্বাবধানে বৃহস্পতিবার (১ ফেব্রুযারী) ভ্যেনু প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের ডিআরসি প্রোগ্রাম এলটি আকতারুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, সাতক্ষীরা জেলা স্কাউটসের সম্পাদক এলটি আবুল বাসার পল্টু, উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, স্কাউট কর্মকর্তা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ।

স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে কোর্সের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন স্কাউটসের সহকারী পরিচালক এএলটি জামাল হোসেন, ডিআরসি ও এএলটি ইদুজ্জামান, জেলা স্কাউটসের অডিটর এএলটি মনিরুজ্জামান, স্কাউট লিডার সিএএলটি মনোরঞ্জন মন্ডল, উপজেলা কাব লিডার সিএএলটি মাস্টার অনুপ কুমার ঘোষ, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটসের সম্পাদক উড ব্যাজার মিজানুর রহমান, মাস্টার আব্দুল ওহাব মামুন।

ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার ৪০টি হাইস্কুল ও ২৮টি মাদ্রাসা থেকে ৮০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেছেন বলে জানা যায়।

উল্লেখ্য, একই ভ্যেনুতে বুধবার (৩১ জানুয়ারী) কাব স্কাউটসের ওরিয়েন্টেশনে কোর্সে প্রাথমিক পর্যায়ের ৯০টি প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহন করেছেন বলে জানা যায়।

কোর্সে অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভায় উপজেলা স্কাউটসের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কাউটস কর্মকর্তা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ প্রশিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!