বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২৮ মাদ্রাসার ২৫টিতেই নেই জিপিএ-৫

নিজস্ব প্রতিনিধি: এবারের দাখিল পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলার ২৮ মাদ্রাসার ২৫ টিতেই নেই জিপিএ-৫ । গোটা উপজেলার মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন। অপরদিকে নামমাত্র এক অঙ্কের সংখ্যার পরীক্ষার্থী রয়েছে ৫ মাদ্রাসায়।

সূত্রমতে, উপজেলার ২৮টি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪১ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫০২ জন। অনুপস্থিত ৩৯ জন। মাদ্রাসা প্রতি গড় পরীক্ষার্থী ছিল ১৭.৯২। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হলো, দাখিল পরীক্ষায় নামমাত্র পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ৫টি মাদ্রাসা থেকে। জানা গেছে, সবচেয়ে কম ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে শাকদাহ দাখিল মাদ্রাসা থেকে।

এছাড়া কুশোডাঙ্গা দাখিল মাদ্রাসা থেকে ৭, পুটুনি দাখিল মাদ্রাসা ও জিআর বালিকা দাখিল মাদ্রাসা থেকে ৮ জন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আর ৯ জন অংশগ্রহণ করেছে ছলিমপুর মহিলা দাখিল মাদ্রাসা থেকে। এক একটি মাদ্রাসা থেকে এতো কম পরীক্ষার্থী একটি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে সাধারণত: দেখা যায় না বলে জানা গেছে। দাখিলের ফলাফলে ২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে কাকডাঙ্গা ফাজিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৩৩ জনের মধ্যে ২৫ জন পাস করেছে। পাসের হার ৮৩.৩৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছে জালালাবাদ মহিলা মাদ্রাসা ও বোয়ালিয়া মহিলা মাদ্রাসা থেকে একজন করে।

উপজেলার শীর্ষস্থানীয মাদ্রাসার অন্যতম কলারোয়া আলিয়া মাদ্রাসা, ইসলামপুর দাখিল মাদ্রাসা, বুঝতলা, চন্দনপুর, সোনাবাড়িয়া, ধানঘরা মাদ্রাসা থেকে কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন বলেন, কম পরীক্ষার্থী উপস্থিতির বিষয়টি উদ্বেগজনক। এই প্রতিষ্ঠানগুলো তদারকির আওতায় এনে শিক্ষার্থী বাড়ানোয় উৎসাহিত করা হবে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম অবগত হয়েছেন। তিনি আলাপকালে বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মানোন্নয়ন করা বিশেষ প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা