রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন

কলারোয়ায় ১৯ শে মে থেকে ২১ মে ২০২৬ ইং পর্যন্ত ৩ দিন ব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ( ১৯ শে মে ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসে ফিতা কাটার মাধ্যমে ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা শুভ উদ্বোধন করেন তালা কলারোয়ার মাননীয় সাংসদ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন দুর্নীতির উর্ধ্বে উঠে মানুষের সে সেবায় কাজ করে যেতে হবে।

ভূমি অফিসের সেবা গ্রামের সাধারণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যেন কোন সাধারণ লোক সেবা নিতে এসে প্রতারণার শিকার না হয়।

এসময় বিশেষ হিসাবে বক্তব্য রাখেন কলারোয়ার উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রউচ উদ্দিন, পৌর জামাতের আমীর ইউনুস আলী বাবু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা এস এম এনামুল হক, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা মোসলেম উদ্দিন, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। সমগ্রঃ অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসোর্ট অফিসার আবু মুসা।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত