সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিনিধি: নারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা, অভিযোজন, সুরক্ষা ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ডিজিটাল হলরুমে এই সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যান্ড এনভারমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)’-এর উদ্যোগে, ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ এবং ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই রাউন্ড টেবিল সভা অনুষ্ঠিত হয়।

সুশীলদের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার এবং শহর সমাজসেবা অফিসার মোর্শেদুল হক, সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফি-উদ-দৌলা সাগর, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, ক্রিসেন্ট-এর নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সুন্দরবন ফাউন্ডেশন-এর পরিচালক শেখ আফজাল হোসেন, প্রোভা সংস্থার নির্বাহী পরিচালক কুমকুম খাতুন এবং সাংবাদিক আসাদুজ্জামান সরদার।

অনুষ্ঠানে স্থানীয় যুব প্রতিনিধি হিসেবে উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুনির্দিষ্ট ও চিহ্নিত সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন অলিভিয়া লাওড়া, রাবেয়া খাতুন, শিহাব সিদ্দিকী, আদ্রিকা সাবা খানম এবং মোহাইমিন হোসেন।

সমগ্র প্রোগ্রামটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন এবং মূল প্রবন্ধ (কী-নোট পেপার) উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সোনিয়া পারভিন। বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও যুব সমাজকে সম্পৃক্ত করে একটি জেন্ডার সংবেদনশীল ও টেকসই কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সবচেয়ে বেশি আসে নারী ও শিশুদের ওপর। এই সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন, এনজিও সমন্বিত প্রচেষ্টায় যুব সমাজ ও নারীদের নেতৃত্বকে সামনে এনে একটি টেকসই, জেন্ডার সংবেদনশীল সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা