বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪ দিন ব্যাপি ৭ম কাব ক্যাম্পুরী-২৩’ র উদ্বোধন

কলারোয়ায় ৭ম কাব ক্যাম্পুরী-২৩’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ৪ দিন ব্যাপি ওই কাব ক্যাম্পুরী’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি, কাব ক্যাম্পুরী দলের কোমলমতি শিশুদের শৃংখলাবোধ, নিয়মানুবর্তীতা, সময়ানুবর্তিতা, নৈতিক শিক্ষা সহ শরীর গঠন ও স্বাবলম্বী হতে স্কাউটসের ভূমিকা তুলে ধরে নিজেকে গড়ে তুলতে এই পথ অনুসরন করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম রোকনুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস,এম সহিদুল আলম, উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, শিক্ষক সমিতির সাধারন সস্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, এলটি ক্যাম্পুরীর চিপ প্রধান শিক্ষক ইউনুছ আলী, স্কাউটস’র এলটি আব্দুল মাজেদ, এএলটি স্বপন কুমার মিত্র, এএলটি আব্দুল মোতালেব, উজব্যাজার মাস্টার অনুপ কুমার ঘোষ, উজব্যাজার শিক্ষিকা মর্জিনা খাতুন, উজব্যাজার শিক্ষিকা মেহজাবিন সুলতানা সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধি, সাংবাদিক ও কাব দলের কচিকাঁচা ছাত্র-ছাত্রীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উজব্যাজার মাস্টার আব্দুল ওহাব মামুন। উদ্বোধনীতে উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২১০ জন শিক্ষার্থী ও স্ব- স্ব কাব স্কাউটস দলের পরিচালক শিক্ষকবৃন্দ ওই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহন করেছেন বলে জানা যায়।

উল্লেখ্য, ৪ দিন ব্যাপি কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে সকল শিশুরা এক সাথে থাকা, এক সাথে খাওয়া ও নিজেদের তাঁবুতে থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করা শেষে আগামী ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাব ক্যাস্পুরীর সমাপ্তি হবে বলে জানা যায়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তাবক দিয়ে বরণ ও “স্কাউটস ব্যাজ” প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু