শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৭ম কে,পি,পি,এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত

কলারোয়া ফারিয়া’র আয়োজনে কে,পি,পি এল ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত। ১ম সেমি ফাইনালে মুখোমুখি হয় ইলেভেন স্টার বনাম ফেন্ডস ক্লাব। টসে জয়লাভ ইলেভেনের অধিনায়ক শাহিন ফিল্ডিং নেন। ফলে ফ্রেন্ডস ক্লাব নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে।

দলের পক্ষে রায়হান ২৮ ও পিটার ২১ রান সংগ্রহ করেন। জবাবে ইলেভেন স্টার মাত্র ৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১০৪ রান সংগ্রহ করে ফাইনালে উত্তীর্ণ হয়। দলের পক্ষে আমিনুল ৩১ ও মুনীর১৫ রান করেন। ২য় সেমিফাইনালে কলারোয়া লাইনস্ ক্লাব বনাম টাইগারস অব কলারোয়া। প্রথমে ব্যাট করে কলারোয়া লাওনস্ ক্লাব নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে।

দলের পক্ষে হান্নান ৩১ ও পিটার ২১ রান করেন। জবাবে ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে ফাইনালে উত্তীর্ণ হয়। দলের পক্ষে আমিনুল ৩৩, গৌরাঙ্গ ১৪, ও শরীফ ৩১ রান করেন। ফলে ফাইনালে মুখোমুখি হয় টাইগার্স অব কলারোয়া বনাম ইলেভেন স্টারস্। টসে জয়লাভ করে ফিল্ডিং বেছে নেন টাইগার্স অব কলারোয়ার অধিনায়ক আমিনুল এবং ইলেভেন স্টারসের অধিনায়ক শাহিন কে ব্যাটিং এর আমন্ত্রণ জানান। নির্ধারিত ওভারে ইলেভেন স্টারস্ ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে।

দলের পক্ষে উসমান ৩৬, রেজা ২৪ রান করেন। ১৩৯ রানের লক্ষে খেলতে নেমে টাইগার্স অব কলারোয়া ১১৮ রান সংগ্রহ করে। ফলে ২০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ইলেভেন স্টার্স এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে টাইগার্স অব কলারোয়া। ম্যান অব দ্যা টূর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন হামদার্দ লিং প্রতিনিধি মোঃ শরীফ।

খেলা গুলি উপভোগ করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, সাতক্ষীরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে,এম, আনিছুর রহমান, দৈনিক নতুন সূর্যের সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী, নিউজ অফ কলারোয়ার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী সহ সকল ঔষধ কোম্পানির প্রতিনিধিগন।

ম্যাচগুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, জাহাঙ্গীর হোসেন ও মাসউদুল ইসলাম মাসুদ। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ