শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের তালার জাতপুর বাজারে মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের তালার জাতপুর বাজারে জনসংযোগ ও মতবিনিময় সভার মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে আওয়ামীলীগ সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে ও স্থানীয় ভাবে দলকে সংগঠিত করতে সারা বছর তৃণমূল স্তরের নেতা-কর্মীদের পাশে রেখে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে ফিরোজ আহম্মেদ স্বপন আজ কর্মীবান্ধব নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন। আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারি সাবেক ছাত্রলীগের লড়াকু নেতা, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় দলীয় নেতা- কর্মীসহ আপামর জনগণ আজ এলাকাভিত্তিক জনসংযোগ ও মতবিনিময় সভায় একত্রিত হয়েছেন।

বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার(১৮ মে) বিকাল থেকে তালা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারন মানুষের মাঝে জনসংযোগ শেষে ফিরোজ আহম্মেদ স্বপন তালা সদর ইউনিয়নের জাতপুর বাজারে অসংখ্য নেতা- কর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, তালা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, আ’লীগ নেতা নজরুল ইসলাম (দাদু ভাই), আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতা- কর্মীবৃন্দ। সভায় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয়ের বিকল্প নেই।

তিনি বিএনপি- জামায়াতের দেশ বিরোধী কর্মকান্ডকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে তালা- কলারোয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা- কর্মীদেরকে ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উল্লেখ্য, আ’লীগের ত্যাগী নেতা ফিরোজ আহম্মেদ স্বপন দীর্ঘদিন যাবৎ তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ’লীগ নেতা- কর্মীদের মাঝে জনসংযোগ, কর্মীসভা, মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মধ্য দিয়ে দলকে সংগঠিত করতে এ সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের