শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পর্যটন খাতকে আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পর্যটন খাতকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। যদিও বিগত ১০-১২ বছরে এ খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তারপরও আমাদের পর্যটন খাতকে বিশ্বমানের করে গড়ে তোলা দরকার। এ লক্ষ্যে আমাদের পর্যটন সংক্রান্ত অবকাঠামো উন্নয়নে আমাদের আরও মনোনিবেশ করতে হবে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে সমন্বয় সাধন করতে হবে। কেননা, পৃথিবীর বেশিরভাগ দেশেই পর্যটন খাত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলে পাক্ষিক ট্রাভেল পত্রিকা ‘বাংলাদেশ মনিটর’ আয়োজিত ১৮তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা ‘AIRASTRA DHAKA TRAVEL MART-2023’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, কোনো নতুন দেশে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকরা সাধারণত সে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ পরিদর্শন করে থাকেন। প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই। এদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য। আমাদের সরকারি গেজেটভুক্ত ৫১৭টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে। এসব স্থানের যথাযথ সংস্কার-সংরক্ষণ সম্পন্ন করা হলে বাংলাদেশ হবে বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যস্থল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এয়ারঅ্যাস্ট্রা এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব কমিউনিকেশন ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর প্রধান জিয়াউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাক্ষিক বাংলাদেশ মনিটর এর সম্পাদক ও মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম। প্রতিমন্ত্রী পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলা চলবে ২০ মে রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা