শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাউরিয়ায় ৯ম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ায় কাউরিয়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে ৯ম তাফসীরুল কুরআন মাহফিল-২৩’ অনুষ্ঠিত হয়েছে।

কেরালকাতা ইউপি’র কাউরিয়া পূর্ব পাড়ায় বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে শুরু হওয়া তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানটি মধ্য রাতে শেষ হয়। অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাডঃ আশরাফুল আলম বাবু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা শাইখ জামাল উদ্দীন ঢাকা। বিশোষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওঃ খাদেমুল ইসলাম খাদেম।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি সরদার আব্দুর রউফ, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আয়ুব আলী, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি এনায়েত আলী। ব্যবস্থাপনায় ছিলেন মাহফিল কমিটির সদস্য মাস্টার আব্দুর রউফ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অসংখ্য মুসুল্লীদের অংশগ্রহনে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করেন প্রভাষক রেজাউল ইসলাম। অনুষ্ঠানে ১০ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”