শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মুকুন্দপুর এমাজিং ক্লাব ও কয়লা প্রগতি সংঘ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। এতে ৩-২ গোলে জয়লাভ করে মুকুন্দপুর এমাজিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, মাওলানা ফিরোজ আহমেদ আজাদী, বাজার‌ কমিটির সভাপতি মকবুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় ক্রীড়ানৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ মুকুন্দপুর এমাজিং ক্লাবের আকাশ ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলকিপার নির্বাচিত হন। অন্যদিকে, কয়লা প্রগতি সংঘের ৭ নম্বর জার্সিধারী বাপ্পি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাশেদ, তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও আসাদুল।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়। এ ছাড়া রানার্সআপ দল কে১৪” টেলিভিশন পুরস্কার প্রদান করে আয়োজক কমিটি।

স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আয়োজক সোনার মাটি যুব সংঘের এ উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ