শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে কেরাত, আযান ও গজল প্রতিযোগীতা

এস এম ফারুক হোসেন : সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর ওর্য়াডের ভোরের আলো যুবসংঘের আয়োজনে শনিবার ৩ মার্চ বিকাল হইতে রাত ১০টা পযন্ত ৪র্থ বার্ষিকী কেরাত আযান ও গজল প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভোরের আলো যুব সংঘের উদ্যোগে কেরাত,আযান,গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । দিন ব্যাপি এই অনুষ্ঠানটি ইউনিয়নের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র কুরআন তেলওয়াততের মাধ্যমে শুরু করেন।

উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন । বক্তারা বক্তব্যে বলেন, ভালো জায়গায় মানুষ আসেনা,অতচ নাচ-গানে লোকে লোকারন্য।এত সুন্দর আয়োজন এই এলাকায়, তাও লোকজনের উপস্থিতি সন্তোষজনক নয়। এলাকায় তাফসির মাহফিল হয়,কিন্তু তাদের উদ্দেশ্য থাকে উন্নয়ন কল্পে কালেকশন করা, এই উদ্দেশ্য নিয়ে কিভাবে দ্বীনের প্রকৃতি প্রচার করা সম্ভব?

বক্তারা আরো বলেন, আমাদের উচিৎ আমাদের ব্যবহার – আচার আর চারিত্রিক মাধুর্যতা দিয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের উপর প্রভাব সৃষ্টি করা। তাদের ধর্ম নিয়ে কটুক্তি করে,তাদের কে জোর করে আমাদের দলভুক্ত করা ইসলাম সমর্থন করে না। এলাকার রাজনীতিবীদ দের উদ্দেশ্য বলেন, আমি ধর্মের জন্য রাজনীতি করতে রাজি আছি।কিন্তু রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করা কখনোই ঠিক না।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে, সকলের অনুমতি নিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে ১৪ টি মাদ্রাসার ৪২জন ছাত্র বিভিন্ন ক্যাটাগরিতে, কেরাত,গজল,আযান প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিবছর এধরণের অনুষ্ঠানের আয়োজন করার জন্য বক্তারা, চন্দনপুর ভোরের আলো যুব সংঘের কতৃপক্ষদের সাধুবাদ জানাই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি, চন্দনপুর ওর্য়াডের ইউ পি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন মামুন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভোরের আলো যুব সংঘের সভাপতি আবু সাঈদ রিপন।

অনুষ্ঠান টি পরিচালনা করেন হাফেজ মোঃ রিয়াজুর ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোরের আলো যুব সংঘের সভাপতি আবু সাঈদ রিপন ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, ক্যাশিয়ার তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুমন হোসেন, প্রচার সম্পাদক মোঃ মোহাম্মদ আরিফ হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বেনাপোলের আল- নূর একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ হাবিবুর রহমান। শার্শা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান নিজামি, বেনাপলের সীমান্ত শিল্পীগোষ্ঠীর কণ্ঠশিল্পী মোহাম্মদ হুমায়ুন কবির।

এই অনুষ্ঠানের আয়োজনে মাদ্রাসারা ছাত্র/শিক্ষক ছাড়াও এলাকার ইসলাম মনা সাধারণ জনতা উচ্ছাস প্রকাশ করেছে।

বিশেষ আকর্ষণ ছিলো অভিনয়ের মাধ্যমে সহিহ শুদ্ব অজু ও নামাজ প্রশিক্ষণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ