মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনপুরে চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ- সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৫ই আগস্ট) মঙ্গলবার দুপুর দুই টায় চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের উদ্যোগে আয়োজিত দোয়া ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারো উপজেলা আওয়ামী লীগের সভাপতিও সাবেক কলারোয়া উপজেলার পরিষদের সফল চেয়ারম্যান আগামী দ্বাদশ জাতীয় সংসদ সাতক্ষীরা ১ তালা কলারোয়া নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহমেদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলরোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেনজীর হোসেন হেলাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা এখনোও দেশ বিরোধিতা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির মুক্তির জন্য ১৪ বছর কারাবরণ করেছিলেন বঙ্গবন্ধু।

তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এক এর পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই একটি উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এর উপলক্ষে এসব কথা বলেন।

দোয়া ও আলোচনা সভা ও অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, অন্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী, নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ অলিউয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আমজের আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান মন্ডল,

এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক আতিক মুহিব,সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, মোহাম্মদ মাসুদ আক্তার, সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা ইমরান হোসেন খান, আব্দুল কালাম, জাহিদ হাসান টিপু,আলহাজ্ব মোঃ নুরুদ্দিন, যুবলীগ নেতা মোঃ মুকুল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতা কর্মীবৃন্দ।

দোয়া অনুষ্ঠান টি পরিচালনা করেন দক্ষিন গড়িয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওসমান গনি।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম পরে মিলাদ মাহফিল ও দোয়া শেষে রান্না করা খাবার সকলের মাঝে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি