রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউএনও বরাবর লিখিত অভিযোগ

কলারোয়ার জয়নগরে গ্রাম পুলিশের হাতে মহিলা মেম্বারের প্রতিবন্ধি স্বামী লাঞ্চিত

কলারোয়ায় দফাদারের বিরুদ্ধে (গ্রাম পুলিশ) এক মহিলা মেম্বারের প্রতিবন্ধী স্বামীকে শাররীক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদের বারান্দায়।

এ বিষয়ে সুবিচার প্রার্থনা করে ইউপি সদস্য মোছা: হামিদা খাতুন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও প্রতাক্ষদর্শীরা জানান, গত (২৮ জুন) জয়নগর ইউপি চেয়ারম্যান কর্তৃক অসহায়দের নামে বরাদ্ধকৃত ৬৩০ কেজি চাল চুরির একটি সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেন।

গত (৩ জুলাই) ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা তদন্তকালে পরিষদ কার্যালয়ে ৪.৫.৬ নং (সংরক্ষিত) ইউপি সদস্য মোছা: হামিদা খাতুনকে উপস্থিত থেকে তদন্ত কাজে সহায়তা করার জন্য অনুরোধ করেন। ইউপি চেয়ারম্যানের ডাকে তিনি মঙ্গলবার সকালে ইউপি কার্যালয়ে হাজির হয়ে চাল চুরির বিষয়ে তদন্ত কারী কর্মকর্তাদের নিকট লিখিত ভাবে তার বক্তব্য দাখিল করেন। এতে ইউপি চেয়ারম্যান ও দফাদার (গ্রাম পুলিশ) মো: আলাউদ্দীন তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুপুরের দিকে তদন্ত কর্মকর্তাগণ তদন্ত কাজ শেষ করে চলে যাওয়র সাথে সাথেই চেয়ারম্যান বিশাখার নির্দেশে গ্রাম পুলিশের দফাদার আলাউদ্দীনসহ তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ইউপি কর্যালয়ের সামনে শতাধিক মানুষের সামনে তার প্রতিবন্ধী স্বামীকে শাররীক ভাবে লঞ্চিত করে।

এসময় সন্ত্রাসীরা ওই ইউপি সদস্যের স্বামীকে খুন জখম করা হুমকি দিতে থাকে। এক পর্যায়ে কতিপয় ইউপি মেম্বার ও প্রতাক্ষদশীরা তার স্বামী মো: অমেদ আলীকে দফাদার আলাউদ্দীন গংদের হাত থেকে রক্ষা করে।

ইউপি সদস্য হামিদা খাতুন বলেন, তিনি গরীব হলেও সত। যা এলাকার সবাই জানেন। তার সততাকে ই্উপি চেয়ারম্যানসহ তার দালালরা সহ্য করতে পারে না। যে কারণে বার বার তাকে হয়রানী করা হয়। সর্বশেষ তারা তার স্বামীকেও শতাধিক মনুষের সামনে লাঞ্চিত করলো। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসকের কাছে সুবিচার প্রার্থনা করেন। বিষয়টি জানতে চেয়ে ইউপি চেয়ারম্যানের মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়