শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে ৬৪১ পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

কলারোয়ায় ২ নং জালালাবাদ ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা পবিত্র ঈদ- উল ফিতরের উপহার হিসাবে দু:স্থদের মাঝে ওই চাউল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার( ৪ এপ্রিল) সকাল ১০ টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাউল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন শেষে ইউনিয়নের ভিজিএফ কার্ডভূক্ত ৬৪১ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মশিউর রহমান, সমাজ সেবক যুবলীগ নেতা রাসেল, সাংবাদিক আজমল হোসেন বাবু সহ ইউপি সদস্যগণ ও উপকারভোগী পরিবারের সদস্যরা। অনুরুপভাবে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে দু:স্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতরের উপহার হিসাবে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ