সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার পল্লীতে পোল্ট্রি মুরগি খামারে দুর্বৃত্তদের হানা। ২লাখ টাকার ক্ষতি সাধন।। থানায় অভিযোগ

কলারোয়ার পল্লীতে এক পোল্ট্রি মুরগি খামারে দূর্বৃত্তরা হানা দিয়ে ২লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে- বুধবার ভোররাতে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামে। ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মুরগি খামারের মালিক কামরুল ইসলাম জানান-তিনি গত ৫ বছর ধরে ওই স্থানে পোল্ট্রি মুরগির ব্যবসা করে আসছেন।

পূর্বশত্রæতার জের ধরে কে বা কাহারা তার পোল্ট্রি মুরগি খামারে হানা দিয়ে কুপিয়ে পিটিয়ে ৪শ১০টি মুরগি মেরে ক্ষতি সাধন করে। তিনি ভোর বেলা খামারে গিয়ে দেখতে পান যে তার খামারের সব মুরগি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

তিনি আরো বলেন-খামারে বেড়া কেটে দূর্বৃত্তরা খামারে প্রবেশ করে। তার খামারে ৫শ ২০টি মুরগি ছিলো। যার প্রতিটি মুরগির ওজন ছিলো ১কেজি ৩শ, ৪শ গ্রাম। তিনি ঘটনার দিন রাত সাড়ে ১১টা পর্যন্ত খামারে কাজ শেষে বাসায় এসে ঘুমাইয়া পড়েন। এই সুযোগে দূর্বৃত্তরা খামারের বেড়া কেটে প্রবেশ করে খামারের মুরগি গুলো কুপিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে তিনি ধারনা
করেন। এঘটনায় কলারোয়া থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়