বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সরশকাঠি মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সরশকাঠি দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় কলারোয়া ১নং জয়নগর ইউনিয়নের সরশকাঠি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করে বলেন, বিগত পলাতক সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নকে থামিয়ে রাখতে প্রয়োজনীয় অবকাঠামোগত বরাদ্দ দেয়নি। তবে বর্তমান সরকার শিক্ষার প্রতিটি খাতে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, নতুন এ চারতলা ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে, যা তাদের মানসম্মত শিক্ষা অর্জনে সহায়ক হবে। ভবিষ্যতে এ মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর ও সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি, উপজেলা জামায়াতের আমীর ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের সফল নির্মাণ কাজ এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত