বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাতপোতা রহিমা মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ‍্যালয়ের নবনির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার সময় এ উক্ত ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মোঃ হুমায়ন কবীর মিঠুর সভাপতিত্বে, ও সহকারী শিক্ষক আবু মুসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তাফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর মস্তাফিজুর রহমান, সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজীর হেলাল, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শিমুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ কবিরুল ইসলাম, মোঃ শাহিন হোসেন,বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠান শুরুতে অতিথিদেরকে আগমনী উপস্থিত সময়ে, ছাত্রীরা ফুল ছিটিয়ে অভিনন্দন অভিবাদন জানান। এরপর কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে উক্ত সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে শুভ সুচনার উদ্বোধন ঘোষণা করেন।

এ-সময় ফলক উন্মোচন শেষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি ও শিক্ষকগণ অত্র বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষণীয় মহা মূল্যবান বক্তব্য প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন