বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ছলিমপুর কলেজের নতুন সভাপতি সালাহউদ্দীন পারভেজকে সম্মাননা

কলারোয়ার ছলিমপুরের হাজী নাছির উদ্দীন কলেজের নতুন সভাপতি প্রভাষক সালাহ উদ্দীন পারভেজকে সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শফিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের নতুন সভাপতি প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ।

সালাহ উদ্দীন পারভেজ উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন। একই সাথে তিনি কাজিরহাট কলেজের প্রভাষক। তিনি উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ান নেতা অধ্যাপক বজলুর রহমানের পুত্র। তার গ্রামের বাড়ি দেয়াড়া ইউনিয়নে।

কলেজের শিক্ষক মহাসিন রেজার সঞ্চলানয় অনুষ্ঠানে নবগঠিত কমিটির বিদ্যুৎসাহী সদস্য নছিম উদ্দীন ফারুকী, শিক্ষক আব্দুল জব্বার, আল মামুন, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ইউনিয়ন যুবদল সভাপতি মঞ্জুর, সেক্রেটারি টুকু, মেম্বার বাবলু, মেম্বার তাইজুল, মেম্বার তুহিন, বিএনপি নেতা লিয়াকত আলী, আব্দুর রাজ্জাক, সমাজসেবক মধুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ও সংবর্ধিত সালাহ উদ্দীন পারভেজকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দীন পারভেজ বলেন, ‘আমি নিজেও কলেজের শিক্ষক। তাই কলেজের সমস্যা-সম্ভাবনার বিষয়গুলো জানি। আমি এই কলেজের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকবো।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা