রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কার্যনির্বাহী কমিটির সভা

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নবনির্মিত সেমিনার কক্ষ উদ্বোধন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সভার শুরুতেই পাবলিক ইনস্টিটিউট চত্বর নবনির্মিত সম্প্রসারিত ভবনের সেমিনার কক্ষের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম।

কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আবুল খায়ের, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক তহমিনা পারভিন লিলি, কার্যনির্বাহী সদস্য প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক অনুপ কুমার ঘোষ ও অফিস সহকারী নিয়াজ আহম্মেদ খান।

সভা শেষে নতুন ভবন উদ্বোধনে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন কুশোডাঙ্গা মাদ্রাসার সুপার মাওলানা ইউছুপ আলী।

সভায় সর্বসম্মতিক্রমে অডিট কমিটি গঠন ও ৩ বছর মেয়াদকাল উত্তীর্ণ নতুন কমিটি গঠনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নিজস্ব অর্থায়নে ৮ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবনের সেমিনার কক্ষ নির্মিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত