বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা আশরাফ হোসেন

দুটি অপারেশন সম্পন্ন করে ঢাকা থেকে সাতক্ষীরার কলারোয়ায় ফিরেই প্রেসক্লাবে আসলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেঁড়াগাছির সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
সেসময় কেঁড়াগাছি ইউপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি কেঁড়াগাছিতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কথা উল্লেখ করে বিএনপি নেতা আশরাফ হোসেন বলেন, গভীর ষড়যন্ত্রে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতারা দুঃসাহসিকভাবে বিএনপির অফিসে হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারপিট করে আহত করেছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
পুলিশের ভূমিকা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন,
আমাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনবেন।

উপজেলা যুবদলের ও কৃষক দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন আরো বলেন, কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার তাহেরের সাথে জোকসাজশে আওয়ামী লীগ নেতা ঘাট মালিক আজারুল, মনসুর মেম্বার, তারিকসহ কতিপয় চোরাকারবারীরা মোটা অংকের টাকার লেনদেনে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সোনারবার, রুপা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন চোরাচালান করে দেশ ও সমাজের ক্ষতি করছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।

এসময় তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র অসুস্থ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দিনের সুস্থতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা