বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে সুবর্ণজয়ন্তী উদযাপনে সাতক্ষীরায় রেজিস্ট্রেশন হেল্পবুথ উদ্বোধন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী উদযাপনে সাতক্ষীরা শহরে রেজিস্ট্রেশন কার্যক্রমে হেল্পবুথের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা আল বারাকা কম্পিউটার মার্কেটের ফ্লোরা কম্পিউটারে ওই বুথ উদ্বোধন করা হয়।

বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলারোয়া কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমানুল্লাহ হাদী, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রাজ্জাক, ডা. আবুল বাসার, সহকারী অধ্যাপক তপন কুমার মন্ডল, প্রভাষক বিএম ফিরোজ, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম, জিএম ফাত্তাহ, ফারুক হোসেন, রেজিস্ট্রেশন কমিটির সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, মাস্টার আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, মোতুর্জা হোসেন, রাজীবুল ইসলাম বীজু, মো. আনাম, উৎস কুমার দাশ, খান মো. শিপন প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন সূবর্ণজয়ন্তী প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

বক্তারা বলেন, ‘আগামি ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী উৎসবে কলারোয়া কলেজ প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং তাদের পরিবার অংশ নিতে পারবেন। এলক্ষ্যে আগামি ৩১ জানুয়ারীর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত