শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ পাঁচ পাঁচ লক্ষাধিক টাকার পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তের কেঁড়াগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থানে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেন। উদ্ধার করা পণ্যের বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১৪ হাজার টাকা। একই দিনে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা এলাকা থেকে ১লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।

এছাড়া একই দিনে হিজলদি বিওপির সদস্যরা সীমান্তের বড়ালি গ্রাম থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করেন। উদ্ধার করা এ ওষুধের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার অভিযানের কোনো ঘটনায় আটক হয়নি কেউ।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ উদ্ধার অভিযানের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ