শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ২কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ’কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ,বিজিবি।

আটককৃত আসামী আব্দুল্লাহ (৫০)উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক,পিএসসি’র নির্দেশনায় ঝাউডাঙ্গা ক্যাম্পের নায়েক শরিফের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ অক্টোবর) ভোরে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি সিডি ডন-১০০ মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে গ্রেফতার করে বিজিবি’র সদস্যরা।

আটককৃত আসামী আব্দুল্লাহকে প্রচলিত আইনের মামলা দায়েরের মাধ্যমে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক (পিএসসি)ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ