মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা):‘বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা কলারোয়ায় দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা সময় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং আলোচনার মাধ্যমে বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন সূচনা শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন,কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, বিজ্ঞানই পারে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে আর সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের আন্তরিক ভাবে বিজ্ঞান পড়ার ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার তাগিদ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, এছাড়া আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, সহকারী প্রোগ্রামার অফিসার মোতাহার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, শিক্ষক শেখ শাহীন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এর সভাপতিত্বে ও আলোচনাসভায় বক্তব্য দেন। এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর-রশীদ‌।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ রায় জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমাদের মেলার উদ্বোধন বিলম্বিত হয়েছে। দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ২৮টি স্টলের মাধ্যমে তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছে। দুই দিন ব্যাপী প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হবে।

আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবে বলে আশা করছি। এছাড়াও জাতীয় বিজ্ঞান মেলা উপলক্ষ্যে অলিম্পিক ইয়ার্ড গ্রুপের ৫ জন শিক্ষার্থীদের পরীক্ষা উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আগামীকাল সমাপনী দিনে পুরস্কৃত করা হবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়