শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাশিয়াডাঙ্গায় সরকারী জায়গা দখল করে দোকানঘর নির্মান, বিভাগীয় কমিশনারের দপ্তরে অভিযোগ

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা
সাইক্লোন সেন্টারের সামনে সরকারী জায়গা দখল করে দোনঘর নির্মান করছে সেখানকার প্রভাবশালী শেখ আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর
হোসেন নামে ৩ব্যক্তি। এঘটনায় ৬জানুয়ারী সকালে ওই এলাকার সাবেক ওয়ার্ড আ.লীগের সভাপতি হারুন-অর-রশিদ বাদী হয়ে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে
লিখিত ভাবে একটি অভিযোগ করেছেন। তিনি জানান-শেখ আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর হোসেন প্রভাবশালী ও ধনি ব্যক্তি। ওই জমি গরিব
অসহায় মানুষের পাওয়ার কথা কিন্তু ধনি ব্যক্তিরা সেই জায়গা দখল নিয়ে দোকান ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ২০১৫ সালে ওই জমি পেরিফেরি করার জন্য জেলা প্রশাসকের দপ্তরে প্রস্তাব করেন। পরে সেটি তদন্ত পূর্বক অনুমোদিত হয়। এদিকে ওই ওয়ার্ডের আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন বলেন-২৬ডিসেম্বর সরকারী জমিতে দোকান ঘর নির্মানের কাজ চলাকালে এলাকাবাসী বাধা দিলে শেখ
আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর হোসেন তাদেরকে লাঞ্চিত করে। পরে খবর পেয়ে খোরদো পুলিশ ফাড়ির টু আইসি ঘটনা স্থানে আসেন।
সেখানে দীর্ঘ দিন ধরে জাকির হোসেন (মুরগী দোকান) ও আঃ রহমান (সাইকেল মিস্ত্রী)র দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু তাদের উচ্ছেদ করার
জন্য শেখ আলি আকবার বাবলু, শেখ আলি হোসেন ও শেখ সাগর হোসেন ওই জমির পাশে ৩টি দোকান ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ার্ড আ.লীগের
সভাপতি হারুন-অর-রশিদ আরো জানান-ওই তিন প্রতারক কৌশলে স্থানীয় তফশীলদার কে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে প্রতিবেদন গ্রহনাস্তে ০.০১২৫ একর জমি উপর জেলা প্রশাসকের স্বাক্ষরিত ৩টি ডিসিআর যা চান্দিনা কেস নং-২৭/১৫-১৬, ২৮/১৫-১৬ ও ০৯/১৬-৮৭ গ্রহন করিয়া উক্ত পতিত জমির উপর কাঠ ও টিনের ছাউনি দিয়ে দোকান ঘর নির্মান করে। ফলে উক্ত এলাকার জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি
হয়েছে। যাহা বর্তমান সরকারের দলীয় নেতা-কমর্ীরা বাধা প্রদান করিতে গেলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এদিকে দেয়াড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হবে। ওই ওয়ার্ড আ.লীগের সভাপতি হারুন-অর-রশিদ
বলেন-তিনি ঘটনাটি সরেজমিনে তদন্তপূর্বক যুদ্ধ অপরাধী পরিবারের সদস্যদের নামের উক্ত ডিসিআর বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা বিভাগীয় কমিশনারসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়