মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কৃতি সন্তান সাফজয়ী মাছুরাকে বর্ণিল সংবর্ধনা

কলারোয়ার কৃতি সন্তান সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ ফুটবল দলের খেলোয়াড় মাছুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২০২২ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে সদস্য কলারোয়ার গর্ব মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের ওই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সংবর্ধিত কৃতি খেলোয়াড় মাছুরা পারভীন চ্যাম্পিয়ন দলের উল্লেখযোগ্য মুহুর্তের স্মৃতিচারণ করে বলেন, জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য হতে পেরে নিজেই গর্ব অনুভব করছি। আরো বলেন, আমাদের দলের এই অর্জনকে দেশবাসি সহ কলারোয়াবাসিকে উৎসর্গ করে খেলাধুলার চর্চা ও মান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি সকল ক্রীড়া সংগঠক, সংগঠন ও ক্রীড়া প্রেমী মানুষের ভালবাসায় সিক্ত হয়ে আগামীতে দেশের জন্য যাতে আরো সম্মান অর্জন করতে পারি তার জন্য প্রানপ্রিয় কলারোয়াবাসির (জন্মভূমি)র কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।

ক্রীড়া সংগঠক ও ধারাভাষ্যকার মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক এমএ কালাম, স,ম মোরশেদ আলী, মাহাবুবর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, রবিউল হাসান, বিশাখা তপন সাহা, সাঈদ আলী গাজী, সোহেল রানা, ডালিম হোসেন, মাহাফুজুর রহমান নিশান, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহ পৌর কাউন্সির, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড় মাছুরা পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক ও তার পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, সাফ ফুটবল জয়ী সদস্য মাছুরা পারভীন কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের কৃতি সন্তান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়