মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কলারোয়ার কেঁড়াগাছিতে স্বাগতিকদের হারিয়ে ঝাউডাঙ্গার জয়

কলারোয়ার কেঁড়াগাছি শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কেঁড়াগাছি ফুটবল একাদশকে হারিয়ে ঝাউডাঙ্গা ফুটবল একাদশ জয় লাভ করেছে।

স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে শুক্রবার বিকেলে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় টানটান উত্তেজনার মধ্যে ২৫ মিনিটে ঝাউডাঙ্গার ৮নং জার্সি পরিহিত খেলোয়ার জাকির ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পর একেবারে শেষ মুহূর্তে ঝাউডাঙ্গার ১১নং জার্সি পরিহিত খেলোয়ার মামুন আরো ১টি গোল করে জয় নিশ্চিত করেন।
রেফারি শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে কেঁড়াগাছিকে হারিয়ে ঝাউডাঙ্গা সুপার এইটে খেলার গৌরব অর্জন করে।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও মোশাররফ‌‌‌‌‌‌‌ হোসেন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

শনিবার বিকালে সাতক্ষীরার সপ্তগ্রাম ফুটবল একাদশ ও বড়ালী ফুটবল একাদশের মধ্যে পঞ্চম খেলাটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা