শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩ মার্চ বিকাল ৩টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মুক্তিয়োদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের সভাপতি সাতক্ষীরা জেলা জর্জ কোর্টের এপিপি আশরাফুল আলম বাবু, ইউপি সদস্য গোলাম মোস্তফা।

উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ, সকল ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন