শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উলুডাঙ্গা

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদোয় ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উলুডাঙ্গা ফুটবল একাদশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে খোরদো হাইস্কুল ফুটবল মাঠে স্থানীয় কপোতাক্ষ ফুটবল একাডেমি আয়োজিত দেয়াড়া ইউনিয়ন আন্ত:ওয়ার্ড মুজিববর্ষ কাপ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি।

পরে সরাসরি টাইব্রেকারে ৩-২ গোলে খোরদো ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে উলুডাঙ্গা।

ধারাবিবরণীতি ছিলেন পলাশ।

খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসউদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি ১০হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ও খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

সেসময় আরো উপস্থিত ছিলেন এমপি’র সহধর্মিনী নাছরিন খান লিপি, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ, ইউপি সদস্য কাউছার আলী গাজী, মহিলা মেম্বর আকলিমা খাতুন, মাস্টার রবিউল ইসলাম, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, আদিত্য কুমার, পুলিশ সদস্য সোহেল, ক্রিড়াপ্রেমী গৌতম মন্ডল, আশরাফুল ইসলাম, আলফাজ হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক